7 Days Name

বাক্যের মাধ্যমে দিনের নাম গুলো সঠিকভাবে শিখে নিই।

সপ্তাহের ৭টি দিনের (Days) নাম নিচে দেওয়া হলো:

১. শনিবার (Saturday) ২. রবিবার (Sunday) ৩. সোমবার (Monday) ৪. মঙ্গলবার (Tuesday) ৫. বুধবার (Wednesday) ৬. বৃহস্পতিবার (Thursday) ৭. শুক্রবার (Friday)

1. Saturday .. (শনিবার)

Today is Saturday.

অর্থ: আজ শনিবার।

Our week starts on Saturday.

অর্থ: আমাদের সপ্তাহ শনিবারে শুরু হয়।

Our week begins on Saturday.

অর্থ: আমাদের সপ্তাহ শনিবারে শুরু হয়।

2. Sunday .. (রবিবার)

The bank will be open from Sunday.
অর্থ: রবিবার থেকে ব্যাংক খোলা থাকবে।

অথবা: রবিবার থেকে ব্যাংক খুলবে।

3. Monday .. (সোমবার)

Mirpur markets are closed on Mondays.
অর্থ: মিরপুরের মার্কেটগুলো সোমবারে বন্ধ থাকে।

on Mondays = প্রতি সোমবার / সোমবারগুলোতে

is/are closed = বন্ধ থাকে

4. Tuesday .. (মঙ্গলবার )

Bashundhara City Shopping Complex is closed on Tuesdays.
অর্থ: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রতি মঙ্গলবার বন্ধ থাকে।

The salon in our area is closed on Tuesdays.
অর্থ: আমাদের এলাকার সেলুন মঙ্গলবার বন্ধ থাকে।

Yesterday was Monday.
অর্থ: গতকাল সোমবার ছিল।

5. Wednesday .. (বুধবার)

Koshol Centre remains closed on Wednesdays.
অর্থ: কুশল সেন্টার বুধবার বন্ধ থাকে।

Rajlokkhi Complex remains closed every Wednesday.
অর্থ: রাজলক্ষ্মী কমপ্লেক্স প্রতি বুধবার বন্ধ থাকে।

Amir complex is closed every Wednesday.
অর্থ: আমির কমপ্লেক্স প্রতি বুধবার বন্ধ থাকে।

Jamuna Future Park is closed on Wednesdays.

অর্থ: যমুনা ফিউচার পার্ক বুধবারে বন্ধ থাকে।

6. Thursday .. (বৃহস্পতিবার)

Thursday is the sixth day of the week.
অর্থ: বৃহস্পতিবার সপ্তাহের ষষ্ঠ দিন।

7. Friday .. (শুক্রবার)

Suha’s school remains closed on Friday and Saturday.
সুহার স্কুল শুক্রবার ও শনিবার বন্ধ থাকে।

 Remains closed: বন্ধ থাকে।

(নিয়মিত বা স্থায়ী কোনো বন্ধ নির্দেশ করতে ব্যবহার করা হয়)।

Friday is our holiday.
শুক্রবার আমাদের ছুটির দিন।

Scroll to Top